প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

চট্টগ্রামে বিধ্বস্ত প্রশিক্ষণ যুদ্ধবিমান: পাইলট নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ মে, ২০২৪

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ নিহত হয়েছেন। আহত আহত কো-পাইলট উইং কমান্ডার সুহানের বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটির মেডিকেল স্কোয়ার্ডনে চিকিৎসা চলছে।
এর আগে সকাল ১০টা ২৮ মিনিটে জহুরুল হক ঘাঁটি থেকে উড্ডয়নের পরপরই যান্ত্রিক ত্রুটির কারণে বিমানে আগুন লেগে যায়। পরে সেটি চট্টগ্রাম বোট ক্লাবের কাছে কর্নফুলী নদীতে বিধ্বস্ত হয়ে তলিয়ে যায়।
পরে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নৌবাহিনীর ঈসা খাঁ ঘাঁটির বিএনএস পতেঙ্গা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা