দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। আজ বৃহস্পতিবার ৯ মে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার এসব তথ্য জানিয়েছে ডিএসই।
ডিএসই জানায়, গতদিনের তুলনায় বেড়েছে লেনদেন। এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২৯ দশমিক ৭৩ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৬৬১ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৭ দশমিক ৮৪ পয়েন্ট কমে ১ হাজার ২৪২ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১০ দশমিক ৯৮ পয়েন্ট কমে ২ হাজার ১৫ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৯১১ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৮৬৯ কোটি ৫৯ লাখ টাকা।