প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

শেষ ম্যাচে জয় নিশ্চিত করতে চায় জ্যোতির দল

ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ৯ মে, ২০২৪

সিলেটে পাঁচ ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টি খেলায় আজ মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ ও ভারত নারী ক্রিকেট দল। আজ বিকেলে সিলেটে মুখোমুখি হবে এই দুই দল।
প্রথম চার ম্যাচে ভালো না খেলতে পারা বাংলাদেশ দলের লক্ষ্য শেষ খেলায় জয় পাওয়া। অন্যদিকে, ভারতের লক্ষ্য বাংলাদেশকে হোয়াইটওয়াশ করা। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলাটি শুরু হবে বিকেল ৪টায়।

সিরিজের প্রথম চার ম্যাচের সবক’টিতেই হেরেছে বাংলাদেশ। ব্যাটিং ও বোলিংয়ে ধারাবাহিকভাবে পারফরম্যান্স করতে পারেনি জ্যোতি, নাহিদারা। শক্তি এবং আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞতা সব দিকেই ভারতের চেয়ে অনেক পিছিয়ে আছে বাংলাদেশ নারী দল।

আগামী অক্টোবরে দেশের মাটিতে নারী টি- টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের প্রস্তুতির অংশ হিসেবেই বাংলাদেশ এই সিরিজ খেলছে ভারতের বিপক্ষে।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা