প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দিনের শুরুতে লেনদেন ৪৩০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ মে, ২০২৪

দিনের শুরুতে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে চলছে লেনদেন। পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর। সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (০৯ই মে) এ তথ্য নিশ্চিত করেছে ডিএসই।

এদিন লেনদেন শুরুর প্রথম দেড় ঘন্টায় ডিএসইতে ৪৩০ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন ছিল ৩৭৩ কোটি ৯২ লাখ টাকা।

বাজার বিশ্লেষণ করে দেখা যায়, লেনদেন শুরুর প্রথম দের ঘন্টায় ০৯ দশমিক ৩৩ পয়েন্ট বেড়ে ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫ হাজার ৭০০ পয়েন্টে অবস্থান করছে।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা