প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

গাজার আল-শিফা হাসপাতালে একটি গণকবরের সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৯ মে, ২০২৪

গাজার আল-শিফা হাসপাতালে আরও একটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। এ নিয়ে ফিলিস্তিনি মেডিকেল দলগুলো গাজা শহরের আল-শিফা হাসপাতালে তৃতীয় গণকবর সন্ধান করেছে।
এ সময় উদ্ধার হয়েছে অন্তত অর্ধশত মরদেহ। আজ বৃহস্পতিবার (৯ই মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আল জাজিরা। বুধবার থেকে এখন পর্যন্ত প্রায় ৪৯ জনের লাশ গণকবর থেকে উত্তোলন করা হয়েছে এবং আরও লাশের খোঁজে অনুসন্ধানের প্রচেষ্টা এখনও চলছে।

সংবাদমাধ্যম জানায়, গাজা উপত্যকায় এখন পর্যন্ত কমপক্ষে সাতটি গণকবর পাওয়া গেছে। আল-শিফা হাসপাতালে তিনটি গণকবর, দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের নাসের হাসপাতালে তিনটি এবং উত্তর গাজার কামেল আদওয়ান হাসপাতালে একটি গণকবর পাওয়া গেছে। সাতটি গণকবর থেকে এখন পর্যন্ত অন্তত ৫২০টি লাশ উদ্ধার করা হয়েছে।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা