ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের দ্বিতীয় লেগের খেলায় বায়ার্ন মিউনিখকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ।
খেলার শুরুতেই স্ট্রাইকারদের ব্যর্থতায় প্রথমার্ধ শেষ হয় কোন গোল ছাড়াই। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে ৬৮ মিনিটে আলফন্সো ড্যাভিয়েসের গোলে এগিয়ে যায় বায়ার্ন। ৮৮ মিনিটে হোসেলুর গোলে সমতায় ফিলে রিয়াল মাদ্রিদ। ৩ মিনিটের ব্যবধানে শেষ পর্যায়ের অতিরিক্ত সময়ে দলের পক্ষে আরেকটি গোল করে রিয়াল মাদ্রিদের ফলাফল দ্বিগুন করে হোসেলু।