আজ ৮ই মে বিশ্ব গাধা দিবস। প্রকৃতিতে গাধার গুরুত্ব এবং তাদের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে দিবসটি প্রতিবছর দিবসটি পালিত হয়।
গাধা দিবস হলো গাধার জীবন সম্পর্কে জানা এবং মানব সমাজে তাদের প্রভাবের বিষয়টি উপলব্ধি করার একটি দিন। এই দিনটি উদযাপনের অংশ হতে পারেন যে কেউ।
প্রতিবছর ৮ মে বিশ্ব গাধা দিবস পালন করা হয় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে। প্রাণীটি সম্পর্কে তথ্য ছড়িয়ে দিয়ে তাদের রক্ষার জন্য কাজ করতে মানুষকে উদ্বুদ্ধ করা হয় এদিন।
বিশ্ব গাধা দিবস উদযাপন করার মাধ্যমে পশুর প্রতি যত্নশীল হওয়ার গুরুত্ব সম্পর্কেও সচেতনতা বৃদ্ধি করা হয়ে থাকে। এই বিস্ময়কর প্রাণীটি যেন আমাদের গ্রহে বহু বছর ধরে ইতিবাচক প্রভাব ফেলতে পারে, সেটি নিশ্চিত করতে আমাদের সচেতন করে তোলে এ দিবস। বিশ্ব গাধা দিবস আমাদের এই প্রাণীটির বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে গবেষণা করতে উৎসাহিত করে। গাধার বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটি হলো তাদের বড় কান রয়েছে, যার মাধ্যমে তারা দূর থেকে একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারে। এই দিনটি উদযাপন করে মানুষ গাধার বিভিন্ন আকর্ষণীয় তথ্য জানতে পারে।