উপজেলা পরিষদ নির্বাচনের ১৩৯টি উপজেলায় ভোটগ্রহণ চলছে। প্রথম ধাপে আজ বুধবার (০৮ মে) সকাল ৮টায় শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত।
দেশের ১৩৯টি উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে চলছে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন। তবে কয়েকটি জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এবারে ২১ উপজেলায় ভোট নেয়া হচ্ছে ইভিএমে, বাকিগুলোতে ব্যালট পেপারে।
বৈরি আবহাওয়ার জন্য কোথাও কোথাও ভোটার উপস্থিতি কম। আবার কোথাও কোথাও বৃষ্টি উপেক্ষা করেই এসেছেন ভোটাররা। কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশেই চলছে ভোট। এবারে প্রথম ধাপে ২৮ চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।