প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আজ ভারতের বিপক্ষে লড়বে জ্যোতিরা

ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ৮ মে, ২০২৪

শেষ টি-টোয়েন্টিতে আজ মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ ও ভারত নারী ক্রিকেট দল। আজ বুধবার (৮ই মে) বিকেল চার টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।
পাঁচ ম্যাচ সিরিজের সিরিজের প্রথম চার ম্যাচের সবক’টিতেই হেরেছে বাংলাদেশ। ব্যাটিং ও বোলিংয়ে ধারাবাহিকভাবে পারফরম্যান্স করতে পারেনি জ্যোতি, নাহিদারা।
আগামী অক্টোবরে দেশের মাটিতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের প্রস্তুতির অংশ হিসেবেই বাংলাদেশ এই সিরিজ খেলছে ভারতের বিপক্ষে। প্রথম চার ম্যাচে ভালো না খেলতে পারা বাংলাদেশ দলের লক্ষ্য শেষ খেলায় জয় পাওয়া। অন্যদিকে, ভারতের লক্ষ্য বাংলাদেশকে হোয়াইটওয়াশ করা।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা