প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

হজ কার্যক্রমের উদ্বোধন আজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ মে, ২০২৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ হজ কার্যক্রমের উদ্বোধন করবেন।(৮ই মে) বুধবার সকাল ১১টায় রাজধানীর আসকোনা হজ ক্যাম্পে আনুষ্ঠানিক ভাবে হজ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করবেন সরকার প্রধান। এ সময় তিনি হজযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ও করবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এসব তথ্য জানা গেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম হজ ফ্লাইট বিজি-৩৩০১ বিমানটি ৪১৯ জন যাত্রী নিয়ে সকাল ৭টা ২০ মিনিটে সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করবে।

এ দিনেই দুপুর ১ টায় সৌদি আরবের ফ্লাইনাস এয়ারলাইন্সের একটি বিমান বাংলাদেশী হজযাত্রীদের নিয়ে জেদ্দার উদ্দেশ্যে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

ঢাকা হজ অফিসের আইটি ইনচার্জ কাজী মো. মুরাদ ই আলম জানান, এ বছর মোট ৮৫ হাজার ২৫৭ বাংলাদেশী হজ পালন করতে পারবেন। তাদের মধ্যে ৪ হাজার ৫৬২ জন সরকারি ব্যবস্থাপনায় এবং বাকী ৮০ হাজার ৬৯৫ জন ব্যক্তিগত ব্যবস্থাপনায় হজ পালন করবেন। জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার (৯ই মে) থেকে বাংলাদেশী হজযাত্রীদের নিয়ে হজ ফ্লাইট চালু হওয়ার কথা রয়েছে।

 

 

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা