প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

`বীর মুক্তিযোদ্ধা’ খচিত জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৭ মে, ২০২৪

মুক্তিযোদ্ধাদের জীবনমান উন্নয়ন ও তাদের কল্যাণে “বীর মুক্তিযোদ্ধা” খচিত নতুন স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু করেছে নির্বাচন কমিশন। আজ রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিনকে এ পরিচয়পত্র হস্তান্তরের মাধ্যমে বিতরণ কার্যক্রম শুরু করে নির্বাচন কমিশন।

আজ মঙ্গলবার (৭ মে) দুপুরে নির্বাচন কমিশনের সচিব মোঃ জাহাঙ্গীর আলম বঙ্গভবনে বীর মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের “বীর মুক্তিযোদ্ধা” খচিত জাতীয় পরিচয়পত্রটি তাঁর কাছে হস্তান্তর করেন।

বীর মুক্তিযোদ্ধা খচিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদানের উদ্যোগকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বলেন, , জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের অবদান জাতি সবসময়ই শ্রদ্ধার সাথে স্মরণ করে। এটি মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের অবদানের অনন্য স্বীকৃতি।

এসময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবগণ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা