প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আজ লেনদেনের শীর্ষে বেস্ট হোল্ডিংস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭ মে, ২০২৪

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেস্ট হোল্ডিংস লিমিটেড। আজ মঙ্গলবার (৭ মে) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন করেছে। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

ডিএসই জানায়, এদিন বেস্ট হোল্ডিংসের ৫৫ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ সময় লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দ্বিতীয় স্থানে উঠে আসা এশিয়াটিক ল্যাবের আজ ৪০ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৩৮ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে গোল্ডেন সন লিমিটেড।

আজ লেনদেনের শীর্ষ তালিকায় রয়েছে লাভেলো, ওয়াইম্যাক্স ইলেকট্রোডস, ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা, আলিফ ইন্ডাস্ট্রিজ, মালেক স্পিনিং এবং সি পার্ল বিচ রিসোর্ট কোম্পানিগুলো।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা