প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

শিল্পী বন্যাকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭ মে, ২০২৪

বাংলাদেশের বরেণ্য রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার (৭ই মে) সকালে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের পদ্মশ্রী পদকপ্রাপ্ত শিল্পী বন্যা।

এদিন গণভবনে সরকার প্রধান এই কিংবদন্তী শিল্পীকে ফুল দিয়ে বরণ করেন। এ সময় বঙ্গবন্ধুর কনিষ্ঠকন্যা শেখ রেহানা প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।

পরে পদ্মশ্রী সনদ হাতে বঙ্গবন্ধুর দুই কন্যার সাথে রেজওয়ানা চৌধুরী বন্যা ছবি তোলেন।

উল্লেখ্য, ২২শে এপ্রিল সন্ধ্যায় দিল্লিতে ভারতের রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে এ পুরস্কার গ্রহণ করেন উপমহাদেশের প্রখ্যাত এই জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী ।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা