প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

পেরোল ব্যাংকিং চুক্তি: ইবিএল ও ল্যাভন্ডোর কনভিনিয়েন্স

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭ মে, ২০২৪

 

ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) ও ল্যাভেন্ডার কনভিনিয়েন্স ষ্টোর একটি পে-রোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর করেছেন। ইবিএল’র উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ার এবং ল্যাভেন্ডার কনভিনিয়েন্স ষ্টোরের প্রধান নির্বাহী কর্মকর্তা টিডি পাকির নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

চুক্তির অধীনে ল্যাভেন্ডারের এমপ্লয়ীরা ইবিএল থেকে ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড, ঋণ, বিভিন্ন অগ্রাধিকারমূলক ব্যাংকিং সুবিধা ভোগ করবেন। রাজধানীর ইবিএল প্রধান কার্যালয়ে চুক্তিটি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা