৫ ম্যাচের টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজের তৃতীয় খেলায় আজ মুখোমুখি হবে জিম্বাবুয়ে ও স্বাগতিক বাংলাদেশ দল। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকাল তিনটায়।
জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। এরইমধ্যে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে নাজমুল হোসেন শান্তর দল। এখন পর্যন্ত দুই ম্যাচে কোনো চ্যালেঞ্জের মুখেই পড়তে হয়নি টাইগারদের।
বিশ্বকাপের আগে ঘরের মাঠে এটি টাইগারদের শেষ সিরিজ। তাই প্রস্তুতিতে কোন ঘটতি রাখতে চান না কোচ চন্দিকা হাথুরুসিংহের শিষ্যরা। তবে, টাইগারদের ধীর গতির ব্যাটিং চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে টিম ম্যানেজম্যান্টের জন্য।
সিরিজ বাঁচাতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই সফরকারীদের সামনে। টপ-অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় প্রথম দুই ম্যাচে হেরেছে বলে মনে করেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। তৃতীয় টি-টোয়েন্টি খেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবাহওয়া অধিদপ্তর।