প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ভারতের লোকসভার নির্বাচন: ভোটগ্রহণ চলছে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭ মে, ২০২৪

 

ভারতের লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটগ্রহণ চলছে। আজ মঙ্গলবার ৭ই মে সকাল সাতট থেকে ভোট গ্রহণ শুরু হয়। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। বিভিন্ন সংবাদমাধ্যম এসব তথ্য নিশ্চিত করেছে।
সংবাদমাধ্যম জানায়, গুজরাটের আহমেদাবাদে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

এদিকে, ভোটের দিন সকালে বিভিন্ন জায়াগায় বোমা হামলার খবর পাওয়া গেছে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বোমা হামলার ঘটনা ঘটেছে। এছাড়া একাধিক জায়গায় জায়গায় ইভিএম খারাপের অভিযোগও পাওয়া গেছে।

জানা গেছে, এ দফায় নির্বাচন হচ্ছে ১০টি রাজ্য ও ২টি কেন্দ্রশাসিত অঞ্চলের ৯৩টি আসনে। তৃতীয় দফার নির্বাচনে গুজরাটের ২৬টি, কর্নাটকের ১৪টি, মহারাষ্ট্রের ১১টি, উত্তর প্রদেশের ১০টি, মধ্যপ্রদেশের আটটি, ছত্তিশগড়ে সাতটি, বিহারের পাঁচটি, আসামের চারটি, পশ্চিমবঙ্গের চারটি, গোয়ার দুইটি, দাদরা অ্যান্ড নগর হাভেলি এবং দমম অ্যান্ড দিউরের দুইটি আসনে ভোটগ্রহণ হবে।

তৃতীয় দফার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১ হাজার ৩০০ জনেরও বেশি প্রার্থী। যাদের মধ্যে ১২০ জন নারী।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা