প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

যুদ্ধবিরতির আলোচনার মধ্যে আবারও ইসরাইলের হামলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭ মে, ২০২৪

যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই আবারও রাফাতে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এ সময় নিহত হয়েছে ১২ জন। এনিয়ে গাজায় প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ হাজার ৭৩৫ জনে। ৬ই মে সোমবার রাতে এ হামলার ঘটনা ঘটে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা।

সংবাদমাধ্যম জানায়, ইসরাইলি বাহিনীর হামলায় লণ্ডভণ্ড হয়ে পড়েছে রাফা। শহরের আল-জাইনা এলাকায় আল-হামসের বাড়িতে ইসরাইলি বোমার আঘাতে ১২ জন নিহত হয়েছেন। রাফা সীমান্তের কাছাকাছি অবস্থান করছে ইসরাইলি ট্যাংক।

এদিকে সোমবার রাফাহ থেকে বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল ইসরাইল। এর কয়েক ঘণ্টা পরই রাফায় বিমান হামলা শুরু করেছে ইসরাইল। জানা গেছে, মিশরে মধ্যস্থতাকারীদের মধ্যে চলমান যুদ্ধবিরতির আলোচনার মধ্যে ইসরাইলের এমন হামলায় তা ভেস্তে যেতে পারে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা