প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের পক্ষ থেকে বিএসইসি চেয়ারম্যানকে শুভেচ্ছা

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৬ মে, ২০২৪

বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনে চেয়ারম্যান পদে পুনঃ নিয়োগ পাওয়ায় অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানির পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে।

ররিবার (৫ মে) দুপুরে আগারগাঁওস্থ বিএসইসি কার্যালয়ে অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন। এ সময় ন্যাশনাল লাইফের ডেপুটি ভাইস প্রেসিডেন্ট মোঃ জিয়াউর রহমান ও জনসংযোগ কর্মকর্তা আমির হোসেন জনি উপস্থিত ছিলেন।

অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে ১৭ মে থেকে পরবর্তী ৪ বছরের জন্য পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি’র চেয়ারম্যান পদে পুনঃ নিয়োগ দিয়েছে সরকার। এর আগে ২০২০ সালের ১৭ মে প্রথমবারের মতো তিনি বিএসইসির চেয়ারম্যান পদে নিয়োগ পান।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা