প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

মঙ্গলবার থেকে চলবে প্রাথমিক স্কুলের কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৬ মে, ২০২৪

আগামীকাল থেকে দেশের সব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম পুরোদমে চলবে। আজ সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্টের প্রাথমিক বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারসমূুহের শ্রেণিকার্যক্রমসহ সকল কার্যক্রম ২০২৪ শিক্ষা বর্ষের বর্ষপঞ্জী অনুযায়ী চলবে।

এর আগে প্রচণ্ড দাবদাহের কারণে এক সপ্তাহ ছুটির পর রোববার (২৮শে এপ্রিল) থেকে প্রাথমিক বিদ্যালয়গুলোও খুলে যায়। তবে ক্লাসের সময় কমিয়ে আনা ও প্রাত্যহিক সমাবেশ বন্ধ রাখা হয়।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা