মাঠের ক্রিকেটে প্রশংসনীয় হলেও ব্যাক্তিজীবনে নানা ঘটনায় বির্তকে দেখা যায় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে।
আজ সকালে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রাইম ব্যাংক আর শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মধ্যেকার ম্যাচের আগে এক ভক্ত সেফলি তুলতে চাইলে চড় মারতে উদ্যত হয়েছেন সাকিব।
ম্যাচ শুরুর আগে মাঠের পাশে দুই ম্যাচের কোচ সালাহ উদ্দিন ও সোহেল ইসলামের সঙ্গে কথা বলছিলেন সাকিব। এ সময় হঠাৎ সেলফি তুলতে যান এক ভক্ত। প্রথমবার মানা করলেও সাকিবের কথা শোনেননি সেই ভক্ত। আরও একবার সেলফি তুলতে এগিয়ে আসে।
এ সময় কিছুটা বাধ্য হয়েই তার ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন সাকিব। এক পর্যায়ে তার মোবাইল কেড়ে নিয়ে চড় মারতে যান অলরাউন্ডার। পরে সেই ভক্তকে মাঠ থেকে বের করে দেয়া হয়।
উল্লেখ্য, দেশের ক্রিকেটে মাত্র তৃতীয় বোলার হিসেবে লিস্ট-এ ক্রিকেটে ৪০০ উইকেট পেয়েছেন এ তারকা। শাহাদাত হোসেন দীপু এবং জাকির হোসেনের উইকেট পেয়ে ৪০০ উইকেট পূর্ণ করেছেন তিনি। তার আগে এই কীর্তিতে নাম লিখিয়েছেন মাশরাফি বিন মর্তুজা এবং আব্দুর রাজ্জাক রাজ।