পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির একজন উদ্যোক্তার শেয়ার বিক্রি সম্পন্ন হয়েছে।
আজ সোমবার (৬ই মে) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, কোম্পানিটির উদ্যোক্তা আব্দুল মালেক মোল্লা তার হাতে থাকা ২ কোটি ১৯ লাখ ৩৮ হাজার ১৭৬টি শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন। ঢাকা স্টক একচেঞ্জে কোম্পানিটির শেয়ারের বিদ্যমান বাজার দরে এ শেয়ার বিক্রি করেন।
এর আগে গত ৩০ এপ্রিল শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছিলেন আব্দুল মালেক মোল্লা।