প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দুুুই দিন পর সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৬ মে, ২০২৪

সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আমোরবুনিয়ায় লাগা আগুন দুই দিন পর নিয়ন্ত্রণে আছে। পাঁচ একর এলাকাজুড়ে এ আগুনের বিস্তৃতি ঘটে।

রোববার রাতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সুন্দরবনের প্রধান বন সংরক্ষক আমির হুসাইন চৌধুরী। তিনি বলেন, মাটির উপর অংশে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন নিচে কোথাও আগুনের অস্তিত্ব আছে কিনা সে বিষয় খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে ২০ টি সংস্থা কাজ করেছে। সুন্দরবনের কী পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনই বলা যাচ্ছে না। আগুনে কারো সম্পৃক্ত আছে কিনা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, আগুনে ক্ষতির পরিমাণ নির্ধারণ ও ভবিষ্যতে আগুনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, আগুন লাগা বনের এই স্থানটিতে প্রাকৃতিকভাবে পরিবর্তন এসেছে। সে কারণে জীব বৈচিত্রের কি ধরনের ক্ষতি হয়েছে, সেই বিষয় নির্ধারণ, ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের কাজ করবে তদন্ত কমিটি।

 

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা