প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সিরাজগঞ্জে মোবাইল কিনে না দেয়ায় যুবতীর আত্মহত্যা

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২ মে, ২০২৪

সিরাজগঞ্জ সদর উপজেলার সারটিয়া কলেজ পাড়া গ্রামে মোবাইল কিনে না দেয়ায় স্কুলছাত্রী হালিমা খাতুন (১৬) আত্মহত্যা করেছে। সে ওই গ্রামের শাহ আলমের মেয়ে ও স্থানীয় হাই স্কুলের ১০ম শ্রেণির ছাত্রী ছিল। সদর থানার ওসি সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, কয়েক দিন ধরে ওই স্কুলছাত্রী মোবাইল কিনে দেয়ার জন্য পরিবারকে একাধিকবার তাগিদ দিচ্ছিল।

এ মোবাইল কিনে না দেয়ায় ২ দিন ধরে খাওয়া দাওয়া বাদ দেয় সে। মঙ্গলবার গভীর রাতে ওই স্কুলছাত্রী অভিমান করে নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পুলিশ বুধবার সকালে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে এবং কোন অভিযোগ না থাকায় তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা