প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

প্রিমিয়ার ব্যাংকের নতুন এমডি মোহাম্মদ আবু জাফর

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২ মে, ২০২৪

প্রিমিয়ার ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ আবু জাফর।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মোহাম্মদ আবু জাফর এ পদে গত ২৪ এপ্রিল থেকে যোগদান করেছেন।

তিনি ঢাকা ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ও চিফ বিজনেস অফিসার (সিবিও) হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া ঢাকা ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা