প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

৬৮০ কোটি টাকার শেয়ার ইস্যু করবে রূপালী ব্যাংক

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২ মে, ২০২৪

প্রায় ৬৭৯ কোটি ৯৯ লাখ টাকার সাধারণ শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত রূপালী ব্যাংক পিএলসি । ব্যাংকটির ৯ম বিশেষ সাধারণ সভায় শেয়ারহোল্ডার ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সরকারি ইক্যুইটির বিপরীতে রূপালী ব্যাংক ৪৫ কোটি ৩৩ লাখ ৩০ হাজার ২৫৩টি সাধারণ শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। যেখানে ৫ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ারের দাম হবে ১৫ টাকা। ফলে আলোচ্য পরিমাণ শেয়ার ইস্যুর মাধ্যমে রূপালী ব্যাংক পুঁজিবাজার থেকে ৬৭৯ কোটি ৯৯ লাখ ৫৩ হাজার ৮০০ টাকা উত্তোলন করবে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমোদন সাপেক্ষে বাংলাদেশ সরকারের অর্থ বিভাগের অনুকূলে উল্লেখিত শেয়ার ইস্যু করা হবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা