প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

তীব্র তাপপ্রবাহে কক্সবাজারে পর্যটকের মৃত্যু

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৪

কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে এসে তীব্র তাপপ্রবাহে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে মতিউর নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৭ এপ্রিল) সকালে সৈকতের সুগন্ধা পয়েন্টে এ ঘটনা ঘটে।

সৈকতের বিচ কর্মী বেলাল হোসেন জানান, সকালে ওই পর্যটক সুগন্ধা পয়েন্টের সৈকতে নেমে লাইভগার্ডের টাওয়ারের পাশে গিয়ে দাঁড়ান। এ সময় তিনি হঠাৎ পড়ে যান।

পরে লাইফগার্ড ও বিচ কর্মীরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই ওই পর্যটকের মৃত্যু হয়।

চিকিৎসকদের প্রাথমিক ধারণা, হৃদরোগে আক্রান্ত হয়ে এই পর্যটকের মৃত্যু হয়েছে।

জানা গেছে, মতিউর কুমিল্লা জেলার বুড়িচংয়ের কংশ নগরের আব্দুস সামাদের ছেলে।

তিনি বৃহস্পতিবার কক্সবাজার এসে হোটেল মোটেল জোনের সি ভিউ নামে একটি হোটেলে ওঠেন।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক গাজী মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা