প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সংসদ ভবন থেকে জুতা চুরি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৪
সংসদ ভবন চত্বর থেকে চুরি হলো সংসদ সদস্যদের জুতো। তাও আবার শুক্রবার জুমআর নমাজ চলাকালীন। ফলে নামাজ শেষে খালি পায়েই হাঁটতে হলো সংসদ সদস্যদের। এমন ঘটনার খবর প্রকাশ্যে আসতেই বিড়ম্বনার মুখে পাকিস্তান।
দেশটির  সংসদ ভবনের আঁটসাট নিরাপত্তা টপকে জুতো চোররা কীভাবে ঢুকে পড়ল, সেটাই এখন প্রশ্ন!
সংসদ ভবন চত্বরেই রয়েছে একটি মসজিদ। সংসদ সদস্য থেকে সাংবাদিক, ভবনের কর্মী সকলেই সেই মসজিদে নমাজ পড়েন। গত শুক্রবারও নমাজ পড়তে গিয়েছিলেন সকলে। কিন্তু নামাজ শেষে বেরতেই চক্ষু চড়কগাছ। মসজিদের সামনে রাখা অন্তত ২০ জোড়া জুতো উধাও। আশেপাশে খোঁজাখুঁজি করেও জুতোগুলোর হদিস মেলেনি।

কিন্তু জুতো ছাড়া কী করে  সংসদ ভবনে ফিরবেন? বিকল্প ব্যবস্থা না পেয়ে খালি পায়েই যাত্রা শুরু করলেন পাক সাংসদরা। মসজিদ থেকে খালি পায়ে হেঁটে পৌঁছালেন সংসদ ভবনে। কিন্তু জুতো না পেয়ে যথেষ্ট রেগে গিয়েছিলেন জনপ্রতিনিধিরা। তাদের চাপে পড়ে গোটা ঘটনার বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছেন পাকিস্তানের স্পিকার। নিরাপত্তায় এত বড় গলদ কেন, সেই নিয়েও প্রশ্ন তুলেছেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা