প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

পূনরায় চাঁদপুর উইমেন চেম্বারের প্রেসিডেন্ট হলেন মনিরা আক্তার

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৪

চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ত্রি- বার্ষিক সম্মেলনে মনিরা আক্তার সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। শুক্রবার শহরের নজরুল ইসলাম সড়কের জেলা মহিলা সংসদ কার্যালয়ে সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মনিরা আক্তার ছাড়াও‌ সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি ও ট্রেজারারসহ ১১ সদস্যের কমিটি গঠিত হয়।‌

নির্বাচন পূর্ববর্তী ত্রি-বার্ষিক সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক ও প্রতিষ্ঠাতা মনিরা আক্তার। তিনি বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করে বিশিষ্ট সাংবাদিক ও যুগান্তরের সিটি এডিটর মিজান মালিককে প্রধান নির্বাচন কমিশনার করে ছয় সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন ঘোষণা করেন।

পরে কমিশন সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন পরিচালনা করে। নির্বাচন কমিশন ২১জন সদস্যের মাঝে নির্বাচনের আয়োজন করে। সব সদস্যের উপস্থিতিতে ১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠনের জন্য আগ্রহী প্রার্থীদের নাম উপস্থাপন করেন। তবে‌ কোন পদে প্রতিদ্বন্ধী প্রার্থী না থাকায় নির্বাচন কমিশন মনিরা আক্তারসহ নতুন কার্যনির্বাহী কমিটির সকলকে নির্বাচিত ঘোষণা করেন।
নতন কমিটির নির্বাচিতরা হলেন -সভাপতি মনিরা আক্তার, সিনিযর সহ-সভাপতি পাপড়ি বর্মন, সহ সভাপতি জেসমিন আক্তার, কোষাধ্যক্ষ জাহিন আক্তার। এছাড়া সদস্যরা হচ্ছেন : আফরোজা জাহান আখন্দ, জোহরা আনোযার হিরা,ফেরদৌসি বেগম আলো,সায়রা হক কাকলী, রাশেদা আক্তার, নাজমা আলম ওজাহানারা আহমেদ। এই কমিটি আগামী তিন বছরের জন্য নির্বাচিত হলেন।

পরে নতুন কমিটিকে সঅভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন প্রধান নির্বাচন কমিশনার মিজান মালিক, জেলা মহিলা সংস্থার উপ পরিচালক ও নির্বাচন কমিশনার নাসিমা আক্তার, নির্বাচন কমিশনার ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, নির্বাচন কমিশনার ও যুগান্তর জেলা প্রতিনিধি মির্জা জাকির, পাপড়ি বর্মণ,তানিয়া ইসলাম প্রমুখ।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা