প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ফরিদগঞ্জে ছেলের হাতে মা খুন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৪

চাঁদপুরের ফরিদগঞ্জে রানু বেগম নামে এক নারীকে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। শুক্রবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার পাইকপাড়া ইউনিয়নের ইছাপুরা খান বাড়িতে এ ঘটনা ঘটে। 

নিহত রানু বেগম ওই গ্রামের আতর খানের স্ত্রী। তাদের ছেলে রাসেল খান এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন।

পাইকপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ হোসেন আহম্মদ রাজন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাসেল খান গত কয়েক দিন ধরে বিয়ের জন্য বাবা-মাকে চাপ দিতে থাকে। তাদেরকে হুমকি-ধমকিও দেয়। একপর্যায়ে আজ দুপুরে ধারালো অস্ত্র দিয়ে মাকে জবাই করে হত্যা করেছে রাসেল।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা