প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

৫৪টি নদীর পানির ন্যায্য হিস্যা ও তিস্তা ব্যারেজেরে সুরক্ষা চায় বাসদ

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২৪

তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা ও তিস্তা সুরক্ষার দাবিতে বাসদের তিস্তা ব্যারেজ রোড মার্চ মঙ্গলবার শেষ দিন দুপুরে রংপুর নগরীর শাপলা চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। রোড মার্চটি ২১ এপ্রিল ঢাকা থেকে শুরু হয়।
রংপুর জেলা বাসদের আহবায়ক কমরেড আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ, সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড নিখিল দাস, জুলফিকার আলী, সিরাজগঞ্জ জেলা আহবায়ক নবকুমার কর্মকার, নওগাঁ জেলা আহবায়ক জয়নাল আবেদিন মুকুল, গাইবান্ধা জেলা সদস্য লিপি আক্তার,বগুড়া জেলার সাধারণ সম্পাদক এড.দিলরুবা নুরী, নাটোর জেলা সমন্বয়ক দেবাশীষ, রংপুর জেলা সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম, সদস্য অমল সরকার, ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রায়হান প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, উজানের দেশ থেকে নেমে আসা নদীগুলো দেশের প্রাণপ্রকৃতি, কৃষিকে রক্ষা করেছে। কিন্তু ভারত আন্তঃনদী সংযোগ প্রকল্প, বিদ্যুৎ উৎপাদন ও সেচ প্রকল্পের নামে ৪৯টি নদীর উজানে বাঁধ দিয়ে একতরফা ভাবে পানি প্রত্যাহার করে নিচ্ছে। এতে শুস্ক মৌসুমে তিস্তা নদীতে পানি মিলছে না। বোরোর ভরা মৌসুমে পানি সংকটের কারণে ধান উৎপাদন ১০ শতাংশ কমে যাবে।
নদীতে পানি না থাকায় ভ‚-গর্ভস্ত পানির স্তর নীচে নেমে যাচ্ছে,আর্সেনিকের মাত্রা বাড়ছে, হারিয়ে যাচ্ছে মৎস্য সম্পদ, বিঘিœত হচ্ছে পরিবেশের ভারসাম্য। তিস্তা চুক্তির বিষয়টি দুই দেশের সরকারের বিষয়, এতে কোন রাজ্য সরকার বাধা দিতে পারে না। নতজানু নীতি পরিহার করে তিস্তা পানি চুক্তিতে সরকারকে জোড়ালো ভ‚মিকা রাখতে হবে। এতেও সমাধান না হলে আন্তর্জাতিক ফোরামে এটি অভিযোগ পেশ করে দ্রæত এই সংকট নিরসন করতে হবে।
বক্তারা বলেন, ভারত- পাকিস্তানের সম্পর্ক বৈরীপূর্ণ হলেও তারা সিন্ধু নদের পানি প্রত্যাহার করেনি। ভারত বর্ষাকালে গজলডোবার সবগেট খুলে দিয়ে বন্যায় ভাসিয়ে দিচ্ছে, সীমান্তে আমাদের দেশের মানুষকে গুলি করে হত্যা করা হচ্ছে। সাম্রাজ্যবাদী ভারত দেশে ভ‚-প্রাকৃতিক, বানিজ্যিক, সাংস্কৃতিক আগ্রাসন চালিয়ে যাচ্ছে।
রংপুর অঞ্চলের ধান,পাট,আলুসহ অন্যান্য কৃষি ফসল দেশের অনেকাংশে চাহিদা পূরণ করে। এখন পানির অভাবে কৃষি উৎপাদন ব্যাহত আর ক্রমান্বয়ে উত্তরাঞ্চল মরুকরণের দিকে ধাবিত হচ্ছে। বর্তমান জনস্বার্থ বিরোধী ফ্যাসিস্ট সরকারের লুটপাট,দুর্নীতি আর নতজানু পররাষ্ট্রনীতির বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলে মরুকরণের হাত থেকে দেশকে রক্ষার জন্য জনগণের প্রতি উদাত্ত আহবান জানান। সমাবেশে শেষে একটি মিছিল নগরের প্রধান সড়ক ঘুরে জিলা স্কুল মোড় গিয়ে রোড মার্চটি তিস্তা ব্যারেজ অভিমুখে যাত্রা করে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা