প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সাংবাদিক প্রবীর চক্রবর্তীর পিতার পরলোকগমন 

শিমুল হাছান, ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৯ এপ্রিল, ২০২৪
ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তীর পিতা স্বনামধন্য হোমিও চিকিৎসক ডা. নারায়ন চক্রবর্তী (৮৫) পরলোকগমন করেছে।
বুধবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলা সদরস্থ কাছিয়াড়া গ্রামের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে স্ত্রী ও ৩ পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ডা. নারায়ন চক্রবর্তীর প্রয়াণ পরবর্তি আনুষ্ঠানিকতা শেষে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের গুপ্টি গ্রামের পৈত্রিক বাড়িতে শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
জানা যায়, ডা. নারায়ন চক্রবর্তী জীবদ্দশায় প্রায় ৬৩ বছর চিকিৎসা সেবায় নিয়োজিত ছিলেন। ফরিদগঞ্জ উপজেলাসহ আশেপাশের মানুষকে চিকিৎসা সেবাদানের জন্য ফরিদগঞ্জ থানার সামনে অন্নপূর্ণা হোমিও হল নামে চিকিৎসা সেবা কেন্দ্র প্রতিষ্ঠা করে সকল ধরনের রোগীদের চিকিৎসা সেবা দিয়ে গেছেন।
ডা. নারায়ন চক্রবর্তীর জন্য দোয়া প্রার্থনা করেছেন তার বড় ছেলে ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ফরিদগঞ্জ উপজেলা পূজা উৎযাপন পরিষদের সদস্য সচিব প্রবীর চক্রবর্তী।
ডা. নারায়ন চক্রবর্তীর মৃত্যুতে ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠনক গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা