প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বৌভাতের যাত্রীদের ট্টাক চাপায় নিহত প্রত্যকের পরিবার পাবে ৫ লাখ টাকা

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২৪

ঝালকাঠিতে ট্রাকের চাপায় প্রাইভেটকার ও অটোরিকশার নিহত যাত্রীদের আর্থিক সহায়তা করবে জেলা প্রশাসন। এক্ষেত্রে দুর্ঘটনায় নিহতের পরিবারের জন্য ৫ লাখ টাকা, যারা পঙ্গুত্বের শিকার হবেন তাদের জন্য ৩ লাখ টাকা এবং অন্য আহতদের জন্য ১ লাখ টাকা সরকারের পক্ষ থেকে দেওয়া হবে।

বুধবার (১৭ এপ্রিল) দুপুরে ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।

এর আগে, দুপুর দুইটার দিকে সদর উপজেলার গাবখান এলাকায় এ দুর্ঘটনায় ১৪ জন নিহত এবং অন্তত আরও ১৬ জন আহত হন।

জানা গেছে, ঝালকাঠির গাবখান সেতু টোলপ্লাজায় সিমেন্ট বোঝাই একটি ট্রাক ব্যাটারিচালিত তিনটি অটোরিকশা ও একটি প্রাইভেটকারকে পেছন থেকে চাপা দেয়। এতে ১১জন ঘটনাস্থলেই মারা যান এবং পরে আহতদের মধ্যে হাসপাতালে আরও তিনজন মারা যান।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় সিমেন্ট বোঝাই ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রাক চালক আল আমিন ও হেলপারকেও আটক করা হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা