প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সোমালিয়ান দস্যুর কবল থেকে মুক্তি পেল বাংলাদেশি নাবিকগণ

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪ এপ্রিল, ২০২৪

সোমালিয়ায় জলদস্যুদের কাছে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর নাবিকরা মুক্তি পেয়েছেন। এতে নাবিকদের পরিবার, জাহাজ মালিক, বাংলাদেশের মেরিটাইম খাতে আনন্দের বন্যা বইছে।

জাহাজের মালিকপক্ষ কেএসআরএমের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম নাবিকদের মুক্তির বিষয়টি স্বদেশ বাংলাকে নিশ্চিত করেন।

রোববার (১৪ এপ্রিল) সকালে তিনি জানান, জাহাজটিতে থাকা ২৩ নাবিক মুক্তির পর কাছের বন্দরের উদ্দেশে জাহাজটি নিয়ে রওনা দিয়েছেন।

এ বিষয়ে বিস্তারিত দুপুরে সংবাদ সম্মেলনে জানানো হবে।

এর আগে জিম্মি জাহাজে ঈদ জামাত আদায় করেছিলেন নাবিকেরা। ঈদের নামাজের পর তারা একসঙ্গে ছবিও তোলেন। এ খবরে উদ্বিগ্ন পরিবার ও স্বজনদের মধ্যে কিছুটা স্বস্তি দেখা দেয়।

গত ১২ মার্চ ভারত মহাসাগর থেকে ২৩ নাবিকসহ বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ জিম্মি করে সোমালিয়ার জলদস্যুরা।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা