প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

এস আলমের ভোজ্যতেলের কারখানায় আগুন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২৪

মইজ্জারটেক এলাকায় অবস্থিত এস আলম এডিবল অয়েল মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১২ এপ্রিল) সকাল সোয়া ৮টার দিকে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক বলেন, সকাল ৮টা ২৫ মিনিটের দিকে মইজ্জারটেকে অবস্থিত এস আলম এডিবল অয়েল মিলে আগুন লাগার খবর পাই।

আগুন নিয়ন্ত্রণে আমাদের ৪টি ইউনিট কাজ করেছে।  সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

তবে এখনও পুরোপুরি নেভানো সম্ভব হয়নি।তিনি আরও জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

এছাড়া হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা