প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সদরঘাটে লঞ্চের দড়ি ছিঁড়ে ৫ জন নিহত, আহত ২

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২৪
রাজধানীর সদরঘাটে এক লঞ্চের ধাক্কায় আরেক লঞ্চের পাঁচ যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ এপ্রিল) দুপুর ২টা ৫৪ মিনিটে সদরঘাট ১১ নম্বর পন্টুনের সামনে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, এমভি তাশরিফ-৪ ও এমভি পূবালী-১ নামক দুটি লঞ্চ রশি দিয়ে পন্টুনে বাঁধা ছিল। এ দুই লঞ্চের মাঝখান দিয়ে ফারহান নামের আরেকটি লঞ্চ ভেড়ানোর সময় এমভি তাশরিফ- ৪ লঞ্চের দড়ি ছিঁড়ে যায়।

এতে পাঁচ যাত্রী লঞ্চে ওঠার সময় গুরুতর আহত হন। পরে হাসপাতালে পাঠানো হলে পরে তাদের মৃত্যু নিশ্চিত হয়। তাদের একজন নারী, তিনজন পুরুষ ও একজন শিশু।সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, ঘটনার সত্যতা নিশ্চিত করেন। আহত আরও ২ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা