প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বিশ্বজুড়ে ঈদ উদযাপন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০ এপ্রিল, ২০২৪

দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। বরাবরের মতো এবারও বিশ্বজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে ইসলাম ধর্মাবলম্বীদের প্রধান এই ধর্মীয় উৎসব পালিত হচ্ছে।

মূলত বুধবার ঈদ উদযাপন হচ্ছে মধ্যপ্রাচ্য, দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ, অস্ট্রেলিয়ায়সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে। অন্যদিকে চাঁদের আবর্তন গতি ও অবস্থানজনিত কারণে বাংলাদেশ, ভারতসহ অন্য কয়েকটি দেশে ঈদুল ফিতর উদযাপন হবে বৃহস্পতিবার।

মূলত আরবি বর্ষপঞ্জি চাঁদভিত্তিক হওয়ার কারণে বিশ্বজুড়ে ঈদ উদযাপনের ক্ষেত্রে এক দিন তারতম্য হয়। সেই হিসেবে চলতি বছর বুধবার ঈদুল ফিতর উদযাপন করেছে বিশ্বের বিভিন্ন দেশ। সেই উদযাপনের কিছু ছবি দেওয়া হলো—

বুধবার ইন্দোনেশিয়ান রিসর্ট দ্বীপ বালির ডেনপাসার শহরে বজরা সন্ধি মনুমেন্টে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ে জড়ো হন বহু সংখ্যক মুসল্লি।

পবিত্র রমজান মাস শেষে বুধবার অস্ট্রেলিয়ার সিডনি শহরের লাকেম্বা মসজিদের বাইরে মুসল্লিরা ঈদুল ফিতরের নামাজে অংশগ্রহণ করেন।

সিডনির লাকেম্বা মসজিদের বাইরে ঈদুল ফিতরের নামাজে অংশ নেওয়ার পরে মুসল্লিরা একে অপরকে আলিঙ্গন ও শুভেচ্ছা জানান।

ফিলিপাইনের মেট্রো ম্যানিলার কুইজন সিটির কুইজন মেমোরিয়াল সার্কেলে ঈদুল ফিতরের নামাজে অংশ নেন মুসলমানরা।

ইন্দোনেশিয়ার জাকার্তায় সুন্দা কেলাপা বন্দরে ঈদুল ফিতরের নামাজ আদায়ের পর মোনাজাত করছেন এক নারী।

ইন্দোনেশিয়ার বালি দ্বীপের ডেনপাসার শহরের বজরা সন্ধি মনুমেন্টে ঈদুল ফিতরের নামাজের জন্য জড়ো হচ্ছেন মুসল্লিরা।

ফিলিপাইনের মেট্রো ম্যানিলার কুইজন সিটিতে কুইজন মেমোরিয়াল সার্কেলে মুসলমানরা ঈদের নামাজের জন্য জড়ো হয়েছেন।

বুধবার সুরাবায়ায় ঈদুল ফিতরের নামাজ আদায় করছেন মুসল্লিরা।

 

পশ্চিম জাভার বান্দুংয়ের আল জাব্বার মসজিদে ঈদের নামাজে অংশ নেওয়ার পরে হাঁটছেন মুসলমানরা।

ম্যানিলার একটি পার্কে মুসল্লিদের ঈদুল ফিতরের নামাজের পর মোনাজাতে অংশ নিতে দেখা যাচ্ছে।

 

ম্যানিলার একটি পার্কে ঈদের নামাজ আদায় করছেন মুসল্লিরা।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা