প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বঙ্গবন্ধু সেতু চারলেন করে যানবাহন পারাপার

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১০ এপ্রিল, ২০২৪

ঈদে ঘরমুখো নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের পরিবারের সঙ্গে ঈদ আনন্দ নির্বিঘ্ন নিশ্চিত করতে অবশেষে বঙ্গবন্ধু সেতু চার লেন করা হয়েছে। বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়কে তীব্র যানজট কমাতে বঙ্গবন্ধু সেতুর ঢাকাগামী লেন ও টোল গ্রহণ দুইঘন্টা বন্ধ রাখা হয়। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী এ তথ্য নিশ্চিত করে জানান, ঈদযাত্রায় দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহনের চাপ বাড়লেও এখনো সিরাজগঞ্জের মহাসড়কে কোথাও কোনো যানজট ও ধীরগতির সৃষ্টি না হওয়ায় এবার ঈদযাত্রায় স্বস্তি ফিরেছে।

মহাসড়ক জুড়ে পুলিশের কঠোর নিরাপত্তা ও নজরদারি থাকায় সেতু পশ্চিম থেকে উত্তরের মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে সেতুর পূর্ব পাড়ে যানজট সৃষ্টি হওয়ায় সেই গাড়িগুলোকে দ্রæত পারাপারের জন্য বঙ্গবন্ধু সেতুর ঢাকাগামী লেন ও টোল বন্ধ রেখে দুপুর দেড়টা থেকে কিছু সময়ের জন্য আপাতত চারটি লেন উত্তরবঙ্গমুখী করা হয়েছে। ঢাকাগামী লেনে গাড়ির সংখ্যা কম থাকায় এতে তেমন কোন সমস্যা হচ্ছে না। তবে সেতু পূর্ব পাড়ের যানজট স্বাভাবিক হয়ে গেলেই সেতুর ঢাকাগামী লেন খুলে দিয়ে আবার দুই লেন করা হবে।

তবে সাড়ে তিনটার মধ্যে সেতুর যানচলাচল স্বাভাবিক হবে বলে আশা করা যায়। এবারের ঈদযাত্রায় সিরাজগঞ্জের মহাসড়কে আর যানজটের সম্ভাবনা নেই। এজন্য মহাসড়কে নিয়োজিত সংশ্লিষ্ট সকলেই দায়িত্বশীলতার সঙ্গে সেভাবেই কাজ করছেন বলে উল্লেখ করে তিনি

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা