প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বাংলাদেশ ছাড়া বিশ্বের সব মুসলিম দেশে আগামীকাল ঈদ

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৯ এপ্রিল, ২০২৪

বিশ্বের বেশিরভাগ দেশে দেখা গেছে শাওয়াল মাসের চাঁদ। মধ্যপ্রাচ্যের সব দেশ, পূর্ব এশিয়ার বেশিরভাগ দেশ এবং দক্ষিণ এশিয়ার মধ্যে পাকিস্তান ও ভারতের কিছু অঞ্চলে কাল বুধবার (১০ এপ্রিল) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর।

তবে বাংলাদেশ ও ভারতের বেশিরভাগ অঞ্চলে ঈদ উদযাপিত হবে পরের দিন বৃহস্পতিবার।

এরমধ্যে মুসলিম অধ্যুষিত দেশগুলোর মধ্যে শুধুমাত্র বাংলাদেশে বৃহস্পতিবার আনন্দ ও উৎসবের মধ্যে দিয়ে পালিত হবে ঈদ। মুসলিম দেশগুলোতে কবে ঈদ উদযাপিত হবে এবং কতগুলো রোজা পালন করল সেটির একটি তালিকা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের চেয়ারম্যান যুবাইর এহসান হক।

এক নজরে দেখে নেওয়া যাক কোন দেশে কবে ঈদ—

ইন্দোনেশিয়া:  ১০ এপ্রিল, বুধবার, রোযা ২৯ টি

মালয়েশিয়া: ১০ এপ্রিল, বুধবার, রোযা ২৯ টি

পাকিস্তান: ১০ এপ্রিল, বুধবার, রোযা ২৯টি

আরব আমিরাত: ১০ এপ্রিল, বুধবার, রোযা ৩০টি

কাতার: ১০ এপ্রিল, বুধবার, রোযা, ৩০টি

সৌদি আরব: ১০ এপ্রিল, বুধবার, রোযা ৩০ টি

ইয়েমেন: ১০ এপ্রিল, বুধবার, রোযা ৩০ টি

ওমান: ১০ এপ্রিল, বুধবার, রোযা ২৯ টি

জর্দান: ১০ এপ্রিল, বুধবার, রোযা ২৯ টি

ফিলিস্তিন: ১০ এপ্রিল, বুধবার, রোযা ৩০টি

মিশর: ১০ এপ্রিল, বুধবার, রোযা ৩০ টি

তিউনিসিয়া: ১০ এপ্রিল, বুধবার, রোযা ৩০টি

মরক্কো: ১০ এপ্রিল, বুধবার, রোযা ২৯ টি

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা