প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার বদ্ধপরিকরঃ হাইওয়ে পুলিশ প্রধান

সিরাজগঞ্জ প্রতিনিধধি
প্রকাশিত: ৫ এপ্রিল, ২০২৪

এবার ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার বদ্ধপরিকর। পুলিশ, সড়ক বিভাগসহ সংশ্লিষ্ট সবার সাথে সমন্বয় করে সব রকম পদক্ষেপ নেয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল মহাসড়ক এলাকা পরিদর্শনকালে হাইওয়ে পুলিশ প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) শাহাবুদ্দিন খান সাংবাদিকদের এসব কথা বলেছেন।

তিনি আরো বলেন, অতীতের অভিজ্ঞতায় যানজটের এলাকাগুলো চিহ্নিত করা হয়েছে। সড়কে যাত্রীদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে। এছাড়া এবার মহাসড়কে অবৈধ গাড়িগুলো চলাচলেও কঠোর নজরদারি থাকবে। আগে ঢাকা থেকে রওনা দিয়ে চরম যানজটের কারণে ঈদের দিন বাড়ি ফিরতে হয়েছে। এখন আর সেই সময় নেই। দেশের মানুষের যোগাযোগ নির্বিঘ্ন নিরাপদ করতে সরকারের যুগোপোযোগী পদক্ষেপে পদ্মা সেতু নির্মাণসহ দেশের গুরুত্বপূর্ণ সকল সড়ক মহাসড়ক ৪ লেন ৬ লেনে উত্তীর্ণ হয়েছে। এজন্য আগামী ঈদযাত্রা হবে এ যাবৎকালের সবচেয়ে স্বস্তির ও নির্বিঘœ। এ লক্ষ্যে পুলিশ বিভাগ যাবতীয় ব্যবস্থা গ্রহন করেছে। ঈদের পরেও নির্বিঘ্ন যাত্রাপথ রাখতে পুলিশ মাঠে থাকবে। এ সময় হাইওয়ে পুলিশের উপ মহাপরিদর্শক মাহফুজুর রহমান, অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জি, পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল, বগুড়া হাইওয়ে পুলিশের এসপি হাবিবুর রহমান, ওসি এম.এ.ওয়াদুদ, ওসি আব্দুল কাদের জিলানী প্রমুখ উপস্থিত ছিলেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা