আসন্ন যশোর সদর উপজেলা নির্বাচন উপলক্ষে নির্বাচনী মতবিনিময় সভা ও ইফতার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৫এপ্রিল) বিকালে যশোর শহরের পুরাতন কসবা পুলিশ লাইন এলাকার দারুল উলুম খাদেমুল ইসলামি মাদ্রাসার সামনে এ অনুষ্ঠানটির আয়োজন করেন যশোর জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দীন মিঠু।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মত বিনিময় ও ইফতার বিতরণ করেন যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও যশোর সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী।
জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দীন মিঠুর সভাপতিত্বে এ সময় অন্যানের মধ্যে আরো উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শেখ রফিকুল ইসলাম রফিক,যশোর জেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি সৈয়দ মেহেদী হাসান, যশোর জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন,যশোর জেলা আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক হাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সাবেক নেতা মো: আবদার রহমান আবদার, বীর মুক্তিযোদ্ধা ও সমাজ সেবক ডক্টর ইউসুফ আলী, জেলা আওয়ামী লীগের সাবেক নেতা তৌহিদ জাহান, যশোর জেলা ছাত্রলীগ ও আওয়ামী লীগের সাবেক নেতা রাফি, যশোর পৌর আওয়ামী ও যুবলীগের আহবায়ক মিলু, সহ জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ। নির্বাচনী মতবিনিময় সভা ও ইফতার বিতরণ অনুষ্ঠান থেকে প্রধান অতিথি যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও যশোর সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী গত নির্বাচনে তাকে বিপুল ভোটে জয়যুক্ত করে নির্বাচিত করায় সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এছাড়াও আসন্ন সদর উপজেলা নির্বাচনে পুনরায় তাকে ভোট দিয়ে জয়যুক্ত করে উপজেলা বাসীদের সেবা করার সুযোগ করে দেয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানান।
নির্বাচনী মতবিনিময় সভা শেষে অসহায় ও দুস্থ সহ সকলের মাঝে ইফতার বিতরণ করেন মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী ।