প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

পূর্বাচলে জমি কিনবে শাহজালাল ইসলামী ব্যাংক

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৫ এপ্রিল, ২০২৪

প্রধান কার্যালয় নির্মাণের জন্য জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি। ব্যাংকটির পরিচলনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (০৪ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে রাজধানীর পূর্বাচলে এ জমি কিনবে ব্যাংকটি। যার পরিমাণ ১৫ দশমিক ৮৬ কাঠা। ব্যাংকটির প্রধান কার্যালয় নির্মাণের এই জমি অধিগ্রহণের জন্য আনুমানিক খরচ নির্ধারণ করা হয়েছে ২৪ কোটি ৫৮ লাখ ৩০ হাজার টাকা।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা