প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

১ পয়সা লভ্যাংশ দিবে একমি পেস্টিসাইডস

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩ এপ্রিল, ২০২৪

পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি একমি পেস্টিসাইডস লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি সর্বশেষ হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের দশমিক ১০ শতাংশ লভ্যাংশ দেবে। অর্থাৎ ১০ টাকা অভিহিত মূল্যের প্রতি শেয়ারে ১ পয়সা লভ্যাংশ পাবেন শেয়ারহোল্ডাররা।

বুধবার (৩ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে ৩০, ২০২৩ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৬ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৫১ পয়সা।

গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৭ টাকা ৯৯ পয়সা।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ৫২ পয়সা, যা আগের বছর ১ টাকা ৪৭ পয়সা ছিল।

আগামী ১০ জুন হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২২ এপ্রিল।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা