প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দরবৃদ্ধির শীর্ষে মেট্রো স্পিনিং

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩ এপ্রিল, ২০২৪

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানের মধ্যে ২৭৯টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মেট্রো স্পিনিং লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (৩ এপ্রিল) ডিএসইতে মেট্রো স্পিনিংয়ের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১ টাকা ৭০ পয়সা বা ৯ দশমিক ৬০ শতাংশ বেড়েছে।

দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে এম্যাকসন্স স্পিনিং মিলস লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর ১ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৬ শতাংশ বেড়েছে। আর তৃতীয় স্থানে থাকা আলিফ ইন্ডাস্ট্রিস লিমিটেডের শেয়ারদর বেড়েছে ৮ দশমিক ৩২ শতাংশ।

বুধবার দরবৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড, লাভেলো, বিকন ফার্মা, কপারটেক ইন্ডাস্ট্রিজ, কে এন্ড কিউ, এস্কয়ার নিট কম্পোজিট, কেডিএস এক্সেসরিজ লিমিটেড।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা