প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

১৪৮ দিনেই কুরআনে হাফেজ শাহরাস্তির তাহসিন

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশিত: ৩ এপ্রিল, ২০২৪
 মাত্র ১৪৮ দিনে পবিত্র কোরআন শরীফ মুখস্থ করে আলোড়ন সৃষ্টি করেছে ৯ বছর ৫ মাস বয়সী শাহরাস্তির তৌহিদুল হাসান তাহসিন। শাহরাস্তি উপজেলা সদরে অবস্থিত দারুল কুরআন মাদ্রাসা ছাত্র তাহসিন। ২০২২ সালের ৩১ জুলাই মাদ্রাসায় ভর্তি হয়ে প্রথমে কায়দ, এরপর আমপারা ও নাজেরা শেষ করে ১৪৮ দিন পূর্বে হিফজ বিভাগে ভর্তি হয়ে ৪ মাস ২৮ দিনে হেফজ সম্পন্ন করে। ১ এপ্রিল সকালে ওলামায়ে কেরাম ও মেহমানদের উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে তাহসিন পবিত্র কোরআন তেলাওয়াত করেন। দারুল কুরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মাহফুজুর রহমান বুলবুলী, তাহসিনের এ কৃতিত্বে শুকরিয়া আদায় করেন।
তাহসিন শাহরাস্তি উপজেলার দশনাপাড়া গ্রামের ইমাম হোসেনের ছোট ছেলে। ৪ ভাই-বোনের মধ্যে তাহসিন সবার ছোট।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা