প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

পুঁজিবাজারের ইন্টারমিডিয়ারিজদের স্বল্প সুদে ঋণ দিবে সিএমএসএফ

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২ এপ্রিল, ২০২৪

পুজিবাজারে বিনিয়োগের জন্য সহজ শর্তে ঋণ বিতরণের লক্ষ্যে ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ) এবং কমিউনিটি ব্যাংক পিএলসি-র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার সিএমএসএফ কার্যালয়ে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড এর সম্মানিত চেয়ারম্যান এবং বাংলাদেশ সরকারের সাবেক মুখ্য সচিব নজিবুর রহমানের উপস্থিতিতে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে সিএমএসএফ এর পক্ষে চিফ অব অপরেশনস্ মোঃ মনোয়ার হোসেন, এফসিএ,এফসিএমএ এবং কমিউনিটি ব্যাংকের পক্ষে ব্যাংকের সিওও শামসুল হক সুফিয়ানী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। উক্ত অনুষ্ঠানে সিএমএসএফ এর বোর্ড অব গভর্নরস এর সদস্য এবং পলিসি ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান দেলোয়ার হোসেন এফসিএমএ, কমিউনিটি ব্যাংকের হেড অব আইসিসি মোঃ খায়রুল আলম এফসিএ, মতিঝিল শাখার ব্যবস্থাপক ভাইস প্রেসিডেন্ট ডঃ মোঃ আরিফুল ইসলাম এবং সিএমএসএফ এর হেড অব অপরেশনস্ মোঃ ওয়াসি আজম সহ ঊর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।

মার্কেটে তারল্য প্রবাহ বাড়াতে ক্যাপিটাল মার্কেট ইন্টারমিডিয়ারিজদের (স্টক ব্রোকার, স্টক ডিলার, মার্চেন্ট ব্যাংক, এ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানী, মার্কেট মেকার) অনুকুলে প্রাথমিক ভাবে ১০০ (একশত) কোটি টাকা ঋণ দেওয়ার উদ্দেশ্যে কমিউনিটি ব্যাংকের সাথে ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড এই সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। কমিউনিটি ব্যাংক পিএলসি-র মাধ্যমে স্বল্প সুদে এই চুক্তির মাধ্যমে সিএমএসএফ ফান্ড থেকে ইনিস্টিটিউশনাল মার্কেট ইন্টারমিডিয়ারিজদের ৫ কোটি এবং সাধারণ মার্কেট ইন্টারমিডিয়ারিজদেরকে ২ কোটি টাকা করে ঋণ প্রদান প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে আজ থেকে শুরু হল।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা