প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

চোরাই ফোনের আইএমইআই নাম্বার পরিবর্তন, র‍্যাবের জালে ২০ জন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২ এপ্রিল, ২০২৪

রাজধানী ও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় চুরি ও ছিনতাইকৃত অবৈধ মোবাইল চোরাকারবারি চক্রের ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সোমবার (১ এপ্রিল) দিবাগত রাতে রাজধানীর গুলিস্তান, শনির আখড়া, মোহাম্মদপুর, খিলগাঁও এবং নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকা হতে তাদের গ্রেপ্তার করে র‍্যাব-৩ এর একাধিক দল।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ সময় আইএমইআই পরিবর্তন করার ডিভাইসসহ প্রায় ১ হাজার বিভিন্ন ব্র্যান্ডের দেশি ও বিদেশি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।

আজ (মঙ্গলবার) কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা