সমাপ্ত সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া ৩৯৩ কোম্পানির মধ্যে ৩৪৩টির শেয়ারদর কমেছে। তাতে সপ্তাহ শেষে দরপতনের শীর্ষে উঠে এসেছে ইনটেক লিমিটেড।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।
তথ্য অনুযায়ী, বিদায়ী সপ্তাহে (২৪-২৮ মার্চ) ইনটেক লিমিটেডের শেয়ারদর কমেছে ১৬ দশমিক ০৭ শতাংশ। সপ্তাহ শেষে কোম্পানিটির সমাপনী মূল্য ছিলো ২৩ টাকা ৫০ পয়সা। যেখানে আগের সপ্তাহে শেয়ারদর ২৮ টাকা ছিলো।
সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় স্থান পাওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ফরচুন সুজের ১৩ দশমিক ৫০ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ১২ দশমিক ৫০ শতাংশ, ইভিন্স টেক্সটাইলের ১২ দশমিক ৫০ শতাংশ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের ১১ দশমিক ৯৮ শতাংশ, ওরিয়ন ইফিউশনের ১১ দশমিক ৯৫ শতাংশ, বাংলাদেশ ল্যাম্পসের ১১ দশমিক ৫৩ শতাংশ এবং সাইফ পাওয়ারটেক লিমিটেডের ১১ দশমিক ২৬ শতাংশ শেয়ারদর কমেছে।