প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সিরাজগঞ্জ শিক্ষা অফিসের কক্ষ থেকে নৈশ প্রহরীর লাশ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৩০ মার্চ, ২০২৪

সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসের একটি কক্ষ থেকে শুক্রবার রাতে নৈশ প্রহরী নূরুল ইসলামের (৬০) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত নূরুল ইসলাম সিরাজগঞ্জ পৌর এলাকার কোল গয়লা মহল্লার মৃত আসকর আলীর ছেলে। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, নূরুল ইসলাম প্রায় ৩০ বছর ধরে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের নৈশ প্রহরী হিসেবে কর্মরত রয়েছেন।

দিনের বেলায় সকলের সাথে অফিস করার পর প্রতিরাতের মত বৃহস্পতিবার রাতে নৈশ প্রহরীর দায়িত্ব পালনে অফিসে অবস্থান করেন। অফিস সহকারী আতিকুল ইসলাম আতিক শুক্রবার সন্ধ্যার পর অফিসে গিয়ে কক্ষের জানালা দিয়ে নৈশপ্রহরী নূরুল ইসলামের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হারুনর রশিদকে জানানোর পর তিনি পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ শুক্রবার রাতেই ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে জানিয়ে এটি হত্যা না আতœহত্যা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর তা জানা যাবে বলে উল্লেখ করেন ওসি।##

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা