যশোর জেলার ঝিকরগাছা উপজেলার লাউজানিতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ২টি ম্যাগজিন,৬ রাউন্ড গুলি ও ১টি পাজেরো জিপ গাড়ি সহ রাজির শেখ , জিলান শেখ ও হেমায়েত শেখ @ মেহেদী হাসান নামে তিন সন্ত্রাসীকে আটক করেছে ডিবি পুলিশ। শুক্রবার রাত সোয়া ৯ টার দিকে ঝিকরগাছা উপজেলার লাউজানি রয়েল স’মিলের দক্ষিণ পাশে যশোর- বেনাপোল মহাসড়কের উপর থেকে তাদের কে আটক করা হয়।
আটক মোঃ রাজিব শেখ (২৬) পিরোজপুর জেলা সদরের নরখালী গ্রামের মোঃ মনির শেখ এর ছেলে, মোঃ জিলান শেখ (৫৫) বাগেরহাট জেলার রামপাল থানা এলাকার সায়রাবাদ গ্রামের মৃত শেখ আলতাব হোসেনর ছেলে ও খুলনা জেলার খান জাহানআলী থানা এলাকার যোগীপোল গ্রামের তোরাফ শেখ এর ছেলে হেমায়েত শেখ @ মেহেদী হাসান (৩০)।
যশোর জেলা ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার জানান, জেলা ডিবি পুলিশের এলআইসি টিম এর এসআই মোঃ মুরাদ হোসেনের নেতৃত্বে একটি চৌকস টিম গোপন সংবাদ এর ভিত্তিতে শুক্রবার রাত সোয়া নয় টার দিকে ঝিকরগাছা উপজেলার লাউজানির রয়েল স’মিলের দক্ষিণ পাশে যশোর – বেনাপোল মহাসড়কের উপর থেকে সন্ত্রাসী রাজিব শেখ, জিলান শেখ ও হেমায়েত শেখ @ মেহেদী হাসান কে ১টা বিদেশি পিস্তল, ২টা ম্যাগজিন, ৬ রাউন্ড গুলি সহ আটক করা করে। এসময় তাদের ব্যবহৃত একটি পাজেরো জিপ গাড়ি ও জব্দ করেছে ডিবি পুলিশ। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ জানা যায় তারা সন্ত্রাসী কার্যক্রম সংঘটনের উদ্দেশ্যে অস্ত্র নিজেদের দখলে রেখেছে। আটককৃত রাজিব শেখ এর বিরুদ্ধে ইতোপূর্বে ৩টা মাদক মামলা, ১টা অস্ত্র মামলাসহ ৪টা মামলা রয়েছে এবং হেমায়েত শেখ @ মেহেদী হাসানের বিরুদ্ধে ইতোপূর্বে ৩টা চুরি মামলা, ১টা অস্ত্র মামলাসহ ৪টা মামলা রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান ডিবির এই কর্মকর্তা।