প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ডিআইইউ সাংবাদিকতা বিভাগের শোকসভা ও ইফতার মাহফিল

পারভেজ মোশারফ (ডিআইইউ):
প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৪

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের শোকসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

২৮মার্চ(বৃহস্পতিবার) সাংবাদিকতা বিভাগের নিজস্ব সংগঠন ডিআইইউ কমিউনিকেশন ক্লাবের আয়োজনে ড্যাফোডিল স্মার্ট সিটির ফুডকোর্টে এই শোকসভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

গত ২৯ফেব্রুয়ারি রাজধানীর বেইলি রোডের ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ও ডিআইইউ কমিউনিকেশন ক্লাবের সাবেক সভাপতি নিহত তুষার হাওলাদারের স্মরনে এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত শোকসভা ও ইফতার মাহফিলে ক্লাবের সহ-সভাপতি মিথুন মজুমদারের সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল কাবিল খান, বিভাগীয় প্রধান আফতাব হোসেন, মানবিক ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন ড.লিজা সারমিন।

বক্তারা সকলেই বেইলি রোডের ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় তুষার হাওলাদার সহ নিহত সকলের স্মরনে শোক প্রকাশ করেন। শোকসভা শেষে তুষার হাওলাদারের আত্নার মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সাংবাদিকতা বি়ভাগের ৪৯ব্যাচের শিক্ষার্থী মুসফিকুর রহমান।

এইসময় সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের সকল শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং ডিআইইউ কমিউনিকেশন ক্লাবের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা